ঢাকা     ০৪ মার্চ ২০২৬ ||  ২০ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ভরিতে ৯ হাজার টাকা কমলো সোনার দাম

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৪ মার্চ ২০২৬

ভরিতে ৯ হাজার টাকা কমলো সোনার দাম

সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে ২২ ক্যারেট সোনার ভরির দাম কমে ২ লাখ ৬৮ হাজার টাকা হয়েছে। মঙ্গলবার যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

একই সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা।