ঢাকা     ০৩ মার্চ ২০২৬ ||  ১৮ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঈদে মেগা অফার ঘোষণা করলো মোবাইল ব্যান্ড অপো

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২ মার্চ ২০২৬

ঈদে মেগা অফার ঘোষণা করলো মোবাইল ব্যান্ড অপো

ঈদ উপলক্ষে নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো উন্মোচনের পাশাপাশি সারাদেশে ‘ঈদ মেগা অফার’ ক্যাম্পেইন ঘোষণা করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো। ১ মার্চ থেকে শুরু হওয়া এই অফার চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। নতুন এ৬এস প্রো ছাড়াও অপো এ৬এক্স, এ৬, রেনো১৪ ও রেনো১৫ এফ মডেলেও বিশেষ সুবিধা পাবেন ক্রেতারা।

ক্যাম্পেইনের আওতায় প্রতিটি স্মার্টফোন কেনায় থাকছে ৯০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, অপো প্যাড, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও ড্রিম ট্রিপ জয়ের সুযোগ। পাশাপাশি ন্যূনতম ২০% ডাউন-পেমেন্টে সহজ কিস্তি সুবিধাও পাওয়া যাবে।

নতুন অপো এ৬এস প্রোতে রয়েছে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, ৭০০০mAh ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জ, ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং আইপি৬৯কে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স। এছাড়া ক্রেতারা বাস টিকিট ও এয়ার টিকিট ভাউচার জয়ের সুযোগও পাবেন।

অপো জানায়, উন্নত প্রযুক্তি ও বিশেষ অফারের মাধ্যমে ঈদ উদযাপনকে আরও স্মরণীয় করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।