ঢাকা     ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ৭ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পাঠাও শপ-এর সাথে কেনাকাটা হবে আরও সহজে

প্রকাশিত: ১৩:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

পাঠাও শপ-এর সাথে কেনাকাটা হবে আরও সহজে

দেশজুড়ে কেনাকাটাকে আরও সহজ, দ্রুত আর নির্ভরযোগ্য করতে পাঠাও নিয়ে এলো ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম পাঠাও শপ। পপুলার সব ব্র্যান্ড, ভেরিফাইড সেলার আর দেশব্যাপী ফাস্ট ডেলিভারির সাথে কেনাকাটার এক্সপেরিয়েন্স এখন পাওয়া যাবে পাঠাও অ্যাপেই। 

পাঠাও সুপার অ্যাপের এই নতুন ফিচারে লাইফস্টাইল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাবে এক জায়গায়। অটোমোটিভ, গ্যাজেট, গ্রোসারি, হেলথ এবং স্কিনকেয়ার থেকে শুরু করে হোম অ্যান্ড লিভিং কিংবা পেট কেয়ার, সবই এখন হাতের নাগালে।

পাঠাও শপ-এ এক্সক্লুসিভ ব্র্যান্ডের পণ্যে থাকছে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট, আর নতুন ইউজারদের জন্য প্রথম অর্ডারে থাকছে আকর্ষণীয় ৫০% ডিসকাউন্ট! এছাড়া কেনাকাটা শেষে পাঠাও পে-তে পেমেন্ট করলেই এক্সট্রা ১০% ডিসকাউন্ট হিসেবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

পাঠাও শপ থেকে অর্ডার করার নিয়ম: 

  • পাঠাও অ্যাপ ওপেন করে “All” সেকশনে যান। 
  • সার্ভিস লিস্ট থেকে “Shop” সিলেক্ট করুন। 
  • আপনার পছন্দের ক্যাটাগরি বা পণ্য খুঁজে নিন। 
  • কার্টে যোগ করুন অথবা সরাসরি “Buy Now”-এ ট্যাপ করুন। 
  • অর্ডার রিভিউ করে প্লেস করুন। 
  • পেমেন্ট করুন ক্যাশ অন ডেলিভারি অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে।