ঢাকা     ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ১৩ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে ‘ওমরাহ’ করার সুযোগ

প্রকাশিত: ১৩:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে ‘ওমরাহ’ করার সুযোগ

পবিত্র রমাদান মাস উপলক্ষে ইসলামিক ডিজিটাল আর্থিক সেবা ব্যবহারকে উৎসাহিত করতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। প্রতিষ্ঠানটি তাদের ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীদের জন্য আয়োজিত এই উদ্যোগে গ্রাহকরা পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাওয়ার সম্ভাবনা পাবেন।

ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের ইসলামিক ওয়ালেট থেকে পারসন-টু-পারসন (P2P) লেনদেন ছাড়া ন্যূনতম ৩,০০০ টাকা লেনদেন করতে হবে। প্রথম রমাদান থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমাদান মাসজুড়ে। নির্ধারিত সময় শেষে যোগ্য লেনদেনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং নির্বাচিত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে নগদের গ্রাহকসেবা বিভাগ।

নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি জানান, রমাদানের পবিত্রতায় শরিয়াহসম্মত আর্থিক লেনদেন বাড়ানো এবং ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।

ক্যাম্পেইনে অংশ নিতে ইসলামিক অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন থাকতে হবে। সন্দেহজনক বা অনিয়মিত লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট গ্রাহককে অযোগ্য ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।