ঢাকা     ০১ মার্চ ২০২৬ ||  ১৭ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

তেল-বিদ্যুতে ১,০০০ কিমি রেঞ্জ, দেশে উন্মোচন হলো বিওয়াইডি সিলায়ন ৫

প্রকাশিত: ১৪:৫৮, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৯, ১ মার্চ ২০২৬

তেল-বিদ্যুতে ১,০০০ কিমি রেঞ্জ, দেশে উন্মোচন হলো বিওয়াইডি সিলায়ন ৫

বাংলাদেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করতে বিশ্বের শীর্ষস্থানীয় ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের আধুনিক প্লাগ-ইন হাইব্রিড এসইউভি বিওয়াইডি সিলায়ন ৫। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে গাড়িটির উদ্বোধন করা হয়। 

ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তিসম্পন্ন এই গাড়িতে রয়েছে ১৫০০ সিসির ইঞ্জিন ও শক্তিশালী ইলেকট্রিক মোটরের সমন্বয়ে ডুয়েল-পাওয়ার সিস্টেম, যা তেল ও বিদ্যুৎ মিলিয়ে সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে সক্ষম। শুধুমাত্র বিদ্যুতে প্রায় ৭১ কিলোমিটার চলতে পারায় শহুরে যাতায়াতে জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। গাড়িটি ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করে এবং মাত্র ৭.৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে।

নিরাপত্তা ও আরামের বিষয়টিও গুরুত্ব পেয়েছে এই মডেলে। এতে রয়েছে সাতটি এয়ারব্যাগ, বিওয়াইডি ব্লেড ব্যাটারি, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস), ১২.৮ ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং প্যানোরামিক সানরুফ। চারটি রঙে আসা গাড়িটির প্রথম ৫০০ গ্রাহকের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭.৯০ লাখ টাকা। আকর্ষণীয় ওয়ারেন্টি সুবিধাসহ ইতোমধ্যে প্রি-অর্ডার করা ২৫ জন ক্রেতার হাতে গাড়ি হস্তান্তরের মাধ্যমে উদ্বোধনী আয়োজন শেষ হয়।