ঢাকা     ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ৭ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

রিয়েলমির গ্রাহকদের জন্য স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড়

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রিয়েলমির গ্রাহকদের জন্য স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড়

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব ডিভাইসের স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় দিচ্ছে। এই অফারের আওতায় মেইনবোর্ড ও স্ক্রিন রিপ্লেসমেন্টে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে রিয়েলমি’র সকল সার্ভিস সেন্টারে। পাশাপাশি, সব ধরনের স্পেয়ার পার্টস, অ্যাকসেসরিজ ও সেফগার্ড সার্ভিসে থাকছে ১০% ছাড়। এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

একইসাথে, রিয়েলমি তাদের জনপ্রিয় সার্ভিস ডে ক্যাম্পেইনও চালু করেছে, যা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ রেটে তাদের ডিভাইসের প্রিমিয়াম কেয়ার নেওয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের আওতায় থাকছে সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং সুবিধা; যার মধ্যে রয়েছে আউট-অব-ওয়ারেন্টি রিপেয়ার চার্জ, স্মার্টফোন ক্লিনিং ও মেইনটেন্যান্স, অফিসিয়াল সফটওয়্যার আপগ্রেড ও প্রটেকটিভ ফিল্ম বা কেস (স্টক থাকা সাপেক্ষে)।

দেশজুড়ে সকল রিয়েলমি সার্ভিস সেন্টারে এ সুবিধা পাওয়া যাবে। যেখানে ক্রেতাদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সাপোর্টের সুব্যবস্থা থাকছে।