ঢাকা     ০৩ মার্চ ২০২৬ ||  ১৮ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ২ মার্চ ২০২৬

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

রমজান উপলক্ষে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি উন্মোচন করেছে ভিভো। যার বিশেষ আকর্ষণ ইউনিক ‘ফেস্টিভ রেড’ রঙ। উৎসবকে সামনে রেখে আনা এই ডিভাইসটিতে দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য যুক্ত করা হয়েছে ভিভোর সবচেয়ে বড় ৭২০০mAh ব্লুভোল্ট ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ১১.৮ ঘণ্টা গেমিং, ১৪.৫ ঘণ্টা নেভিগেশন এবং ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দিতে সক্ষম।

ফোনটিতে রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা মাত্র ৪৩ মিনিটে ৫০% চার্জ নিশ্চিত করে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর, যা শক্তি সাশ্রয় ও দীর্ঘমেয়াদি স্মুথ ব্যবহারের অভিজ্ঞতা দেয়। ৬.৭৫ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে ও ১২৫০ নিটস ব্রাইটনেস আউটডোর ব্যবহারে পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করে।

ডিভাইসটিতে আইপি৬৮ ও আইপি৬৯+ রেটিং, ওয়েট-হ্যান্ড টাচ এবং ড্রপ রেজিস্ট্যান্স সুরক্ষা থাকায় এটি টেকসই ব্যবহারের জন্য উপযোগী। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সঙ্গে এআই ফিচার ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা।

৬/১২৮ জিবি, ৮/১২৮ জিবি ও ৮/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে ২৪,৯৯৯, ২৬,৯৯৯ ও ৩১,৯৯৯ টাকা। ১–৪ মার্চ প্রি-অর্ডারে বিশেষ উপহারও থাকছে।