ঢাকা     ১৬ মার্চ ২০২৬ ||  ২ চৈত্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

হুয়াওয়ের ৮টি গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড অর্জন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১৬ মার্চ ২০২৬

হুয়াওয়ের ৮টি গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড অর্জন

স্পেনের বার্সালোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে মোট আটটি গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড অর্জন করেছে। মোবাইল প্রযুক্তি ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেয়া এই পুরস্কারগুলো প্রদান করে GSMA, যা মোবাইল শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

হুয়াওয়ে যে বিভাগগুলোতে পুরস্কার পেয়েছে তার মধ্যে রয়েছে বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, বেস্ট এআই-পাওয়ার্ড নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক সল্যুশন, বেস্ট মোবাইল অপারেটর সার্ভিস ফর কানেক্টেড কনজিউমার্স, বেস্ট মোবাইল ইনোভেশন ফর কানেক্টেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, বেস্ট ফিনটেক অ্যান্ড ডিজিটাল কমার্স ইনোভেশন, বেস্ট ইউজ অব মোবাইল ফর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন এবং বেস্ট মোবাইল ইনোভেশন ফর এনহ্যান্সিং দ্য লাইভস অব চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল।

হুয়াওয়ের আল্ট্রা-ব্রডব্যান্ড ও মাল্টি-অ্যান্টেনা প্রযুক্তিভিত্তিক ৫জি নেটওয়ার্ক সমাধান শক্তি সাশ্রয়ী ও উচ্চ কর্মক্ষমতার জন্য বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া China Mobile, China Telecom, Telkomsel এবং Safaricom–এর সঙ্গে যৌথভাবে তৈরি বিভিন্ন এআই, স্যাটেলাইট যোগাযোগ, ফিনটেক ও স্বাস্থ্য প্রযুক্তি সমাধানও পুরস্কার অর্জন করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই পুরস্কারগুলো বিশ্বব্যাপী ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সেবার উন্নয়নে হুয়াওয়ের নেতৃত্বের স্বীকৃতি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি, ক্লাউড সল্যুশন এবং স্মার্ট কানেক্টিভিটি পণ্যও প্রদর্শন করেছে।