ঢাকা     ০৮ মার্চ ২০২৬ ||  ২৪ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ৮ মার্চ ২০২৬

আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার

বাংলাদেশে আইসিটি পরিষেবায় নিয়োজিত ইন্ডাস্ট্রি নেতা ও সংগঠনের সদস্যদের নিয়ে রাজধানীতে ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগ নেয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সরকারি তালিকাভুক্ত পেশাজীবী সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আইসিটি নিয়ে কর্মরত গণমাধ্যমকর্মী ছাড়াও ব্যবসায়ী নেতা, জনসংযোগ প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন। আইসিটি নেতাদের মিলনমেলায় পরিণত হয় বিআইজেএফ ইফতার মাহফিল। দোয়ায় সংগঠনের প্রয়াত সদস্য ও সদস্যের প্রয়াত আত্মীয়স্বজনের রুহের মাগফেরাত ও দেশ ও জাতির কল্যাণ প্রত্যাশায় মাহফিলে উপস্থিত সবাই দোয়ায় শরিক হন। 

রমজানের পবিত্র আবহে ও নতুন সরকারের পথচলার সূচনালগ্নে ইফতার মাহফিলটি অংশীজনদের আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। কুশল বিনিময়ের গণ্ডি পেরিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে নতুন সরকারের সময়ে আইসিটি খাতের সামনে থাকা চ্যালেঞ্জ ও তা অতিক্রম করে সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের আশাব্যঞ্জক আলাপন।
এতে আইসিটি ও টেলিকম খাতের সংগঠনের নেতা, উদ্যোক্তা ও করপোরেট প্রতিনিধিরা অংশ নেন। ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া এবং সংগঠনের সাবেক সভাপতি ইমদাদুল হক, বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সাধারণ সম্পাদক ফয়সাল আলিম, জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমস, বাক্কোর নির্বাহী কমিটির পরিচালক সায়মা শওকত এবং ই-কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইজিডব্লিউ অপারেটরস ফোরামের প্রধান পরিচালন কর্মকর্তা মুশফিক মঞ্জুর, মোবাইল অপারেটর বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের প্রধান তৌহিদ আহমেদ, গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশন্স ম্যানেজার সারোজ ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার হেড অব মিডিয়া তানভীর আহমেদ, রিয়েলমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার, শাওমি ব্র্যান্ডের পাবলিক রিলেশন সমন্বয়ক রুমি মেহেদী হাসান, স্মার্ট টেকনোলজিসের এজিএম মো. মাহফুজুর রহমান এবং প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
রমজানের এই সম্মিলনে আইসিটি খাতের অংশীজনরা একত্রিত হয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের কর্মপরিধি সুদৃঢ় করার সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে ইতিবাচক সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিমের সভাপতিত্বে এই আয়োজন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন। সার্বিক দায়িত্বে অংশ নেন সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান ও নির্বাহী সদস্য এনামুল করিম।