বাংলাদেশে আফটার-সেলস সেবায় নতুন মানদণ্ড স্থাপন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ‘১ আওয়ার সার্ভিস’ নামে চালু করা এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র এক ঘণ্টার মধ্যেই তাদের স্মার্টফোনের সার্ভিসিং সম্পন্ন করতে পারছেন।
রিয়েলমির প্রকাশিত সাম্প্রতিক সার্ভিস ডেটা অনুযায়ী, অফিসিয়াল সার্ভিস সেন্টারে আসা প্রায় ৯৭ শতাংশ গ্রাহক ৬০ মিনিটের মধ্যেই তাদের ডিভাইস মেরামত বা সার্ভিসিং পেয়ে যাচ্ছেন। ফোনটি সার্ভিস ডেস্কে জমা দেওয়া থেকে শুরু করে মেরামত শেষে গ্রাহকের হাতে ফেরত দেওয়া পর্যন্ত পুরো সময়টিকেই ‘সার্ভিসিং টাইম’ হিসেবে গণনা করা হয়।
এই দ্রুত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি রিয়েল-টাইম এসএলএ মনিটরিং, উন্নত স্পেয়ার পার্টস ম্যানেজমেন্ট এবং প্রকৌশলীদের নিয়মিত কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। পাশাপাশি সার্ভিসের গতি ও মান ধরে রাখতে নিয়মিত পারফরম্যান্স বিশ্লেষণও করা হচ্ছে।
রিয়েলমি বাংলাদেশের আফটার-সেলস অপারেশনস ম্যানেজার মো. আল-মামুন বিশ্বাস বলেন, গ্রাহকদের সময়কে মূল্য দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে দেশের সব অনুমোদিত সার্ভিস সেন্টারেই এই ‘১ আওয়ার সার্ভিস’ চালু রয়েছে, যা বাংলাদেশের স্মার্টফোন শিল্পে গ্রাহকসেবার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
