রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। আজ সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, আমি আজকে সকালেই অর্থমন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগের আরেকটি কপি গভর্নরকে পাঠিয়েছি। কী কারণে পদত্যাগ করেছেন জানতে ভাইলে তিনি বলেন, 'সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।'
