চীনা প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন নোট ৬০ সিরিজ। এই সিরিজে রয়েছে দুটি মডেল— নোট ৬০ প্রো ও নোট ৬০। প্রথমবারের মতো এই সিরিজে শক্তিশালী Qualcomm–এর Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা উন্নত পারফরম্যান্স ও শক্তি দক্ষতা নিশ্চিত করবে।
নোট ৬০ প্রো মডেলে ব্যবহৃত ৪ ন্যানোমিটার প্রযুক্তির এই প্রসেসর সর্বোচ্চ ২.৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারে, ফলে গেমিং ও মাল্টিটাস্কিং আরও মসৃণ হয়। অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে MediaTek Dimensity 7400 ফাইভজি প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহার ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতায় স্থিতিশীল পারফরম্যান্স দেয়।
ফোনগুলোতে রয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিট উজ্জ্বলতা, যা উজ্জ্বল আলোতেও পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করে। দীর্ঘ সময় ব্যবহারের সময় তাপ নিয়ন্ত্রণে রয়েছে থ্রিডি আইস কোর ভিসি কুলিং প্রযুক্তি। এছাড়া কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা ও আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা যুক্ত করা হয়েছে।
নোট ৬০ সিরিজে ৬৫০০mAh ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং (প্রো মডেলে) এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস এআই ক্যামেরা, যা ৪কে ভিডিও ধারণে সক্ষম।
বাংলাদেশে নোট ৬০ প্রো মডেলের দাম ৪৯,৯৯৯ টাকা এবং নোট ৬০ মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনগুলো পাওয়া যাচ্ছে।
