ঢাকা     ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ১৩ ফাল্গুন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ডিজিটাল রূপান্তরে একসঙ্গে কাজ করবে ট্রাস্ট ব্যাংক-গ্রামীণফোন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ডিজিটাল রূপান্তরে একসঙ্গে কাজ করবে ট্রাস্ট ব্যাংক-গ্রামীণফোন

ডিজিটাল রূপান্তর জোরদারে যৌথ উদ্যোগ নিয়েছে ট্রাস্ট ব্যাংক ও গ্রামীণফোন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রযুক্তিগত অবকাঠামো আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য উন্নত ও মূল্যসংযোজনমূলক সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকেরা সহজ, দ্রুত এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট সুবিধা পাবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা ডিজিটাল পেমেন্ট সমাধান সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করেন। বৈঠকে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরীর নেতৃত্বে উভয় পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূইয়া ও মো. কামাল হোসেন সরকার, ব্যবসা বিভাগের প্রধান মো. মাহবুব হোসেন, হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে চিফ বিজনেস অফিসার আসিফ নাঈমুর রশীদ, পরিচালক এম শাওন আজাদ, মহাব্যবস্থাপক মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রযুক্তিনির্ভর নতুন পণ্য ও সেবা চালুর পাশাপাশি গ্রাহককেন্দ্রিক কার্যক্রম জোরদার এবং নিরাপদ, দ্রুত ও সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে একযোগে কাজ করবে দুই প্রতিষ্ঠান।