বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড OPPO বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন স্মার্টফোন অপো এ৬এস প্রো, যেখানে প্রথমবারের মতো যুক্ত হয়েছে এআই অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তি। জনপ্রিয় টিভি নাটক Bachelor Point এবং প্রযোজনা প্রতিষ্ঠান Boom Films–এর বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় ২৪ ফেব্রুয়ারি ডিভাইসটি উন্মোচন করা হয়।
ফোনটির প্রধান আকর্ষণ বাংলাদেশের প্রথম এআই-চালিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অটো জুম সেলফি ক্যামেরা, যা একাধিক মুখ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম সমন্বয় করতে পারে। ফলে গ্রুপ সেলফি বা পারিবারিক মুহূর্ত ধারণ করা আরও সহজ ও নিখুঁত হবে। সাজেক ভ্যালি থেকে অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট’ ডিজাইন তরুণদের জীবনধারা ও প্রকৃতির শক্তির প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ডিভাইসটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি ও ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা, যা দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দেয়। পাশাপাশি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, উন্নত কুলিং সিস্টেম, আইপি৬৯কে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, এআই লিঙ্কবুস্ট ৩.০ এবং ডুয়েল স্টেরিও স্পিকার যুক্ত করা হয়েছে।
অপো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তি, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেওয়াই এই ডিভাইসের লক্ষ্য। অপো এ৬এস প্রো ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে এবং ৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯০ টাকা।
