ঢাকা     ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ২৩ মাঘ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হেলিও ৯৫ উন্মোচন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হেলিও ৯৫ উন্মোচন

দেশীয় মোবাইল ব্যান্ড সিম্ফোনী নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হেলিও ৯৫ উন্মোচন করেছে। আধুনিক ফিচার, শক্তিশালী পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি বিশেষভাবে দেশের ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় বাজারে আনা হয়েছে।

হেলিও ৯৫ স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং ৬.৬৭ ইঞ্চির FHD+ AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ১০-বিট কালার সাপোর্ট ও ২০:৯ অ্যাসপেক্ট রেশিওর কারণে ভিডিও দেখা, গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা মিলবে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ গেমিং প্রসেসর, সঙ্গে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। প্রয়োজনে মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি IMX752 প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেখানে রয়েছে বিভিন্ন এআই ও বিউটি ফিচার।

৫০০০mAh ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের পাশাপাশি ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, IP64 রেটিংসহ নানা স্মার্ট সুবিধা রয়েছে। কার্বন ব্ল্যাক ও টাইটেনিয়াম ফগ রঙে ফোনটি পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়, সঙ্গে থাকছে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার।