ঢাকা     ২৪ মার্চ ২০২৬ ||  ১০ চৈত্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এজেন্টিক এআইয়ের জন্য নতুন প্রজন্মের চিপ উন্মোচন করল আলিবাবা

প্রকাশিত: ১৪:৩১, ২৪ মার্চ ২০২৬

এজেন্টিক এআইয়ের জন্য নতুন প্রজন্মের চিপ উন্মোচন করল আলিবাবা

চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা এজেন্টিক এআইয়ের ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের প্রসেসর XuanTie C950। কোম্পানির গবেষণা সংস্থা DAMO Academy আয়োজিত এক সম্মেলনে ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই সার্ভার চিপটি প্রকাশ করা হয়।

৩.২ গিগাহার্টজ গতিসম্পন্ন এই প্রসেসরটি ওপেন-সোর্স RISC-V architecture–ভিত্তিক, যা কাস্টমাইজড এআই ওয়ার্কলোড পরিচালনায় বিশেষ সুবিধা দেয়। আলিবাবার দাবি, এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উচ্চক্ষমতাসম্পন্ন RISC-V CPUগুলোর একটি এবং আগের সংস্করণ XuanTie C920-এর তুলনায় তিন গুণের বেশি দ্রুত।

চিপটি মূলত ক্লাউড কম্পিউটিং ও এজেন্টিক এআই অ্যাপ্লিকেশনের জন্য তৈরি, যেখানে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়া ও জটিল কাজ সম্পাদনের সক্ষমতা প্রয়োজন। আলিবাবার সেমিকন্ডাক্টর ইউনিট T-Head ইতোমধ্যে এআই ট্রেনিং ও ইনফারেন্সের জন্য Zhenwu সিরিজের চিপ নিয়েও কাজ করছে।

সম্প্রতি কোম্পানিটি “Wukong” ও আন্তর্জাতিক সংস্করণ “Accio Work” নামে দুটি এআই প্ল্যাটফর্ম চালু করেছে, যা ব্যবসায়িক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে পরিচালনায় সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, চীনে এআই খাতে তীব্র প্রতিযোগিতার মধ্যে নিজস্ব চিপ ও প্ল্যাটফর্ম উন্নয়নের মাধ্যমে আলিবাবা ভবিষ্যৎ বাজারে শক্ত অবস্থান গড়ে তুলতে চাইছে।