ঢাকা     ১৮ জুলাই ২০২৬ ||  ৩ শ্রাবণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

টেলিনর গ্রুপের সিইও’র প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:০০, ১৩ এপ্রিল ২০২৬

টেলিনর গ্রুপের সিইও’র প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার বেনেডিক্ট শিলব্রেড ফাসমার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মতে, সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তিনি বলেন, “এটি একটি সৌজন্যমূলক বৈঠক ছিল। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মামুন তিতুমির এবং রেহান আসিফ আসাদ প্রমুখও বৈঠকে উপস্থিত ছিলেন।