ঢাকা     ১৮ জুলাই ২০২৬ ||  ৩ শ্রাবণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে শাওমির নতুন যাত্রা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৬, ৪ মে ২০২৬

হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে শাওমির নতুন যাত্রা

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ‘শাওমি স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ থিমে রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটি স্মার্টফোনকেন্দ্রিক অবস্থান থেকে পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম নির্মাতার ভূমিকায় নিজেদের উপস্থাপন করেছে।

বিশ্বব্যাপী এআইওটি (এআই অব থিংস) খাতে নেতৃত্বদানকারী শাওমি ইতোমধ্যে ১০০ কোটির বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে একটি বিশাল ইকোসিস্টেম তৈরি করেছে। স্মার্টফোন বাজারে শীর্ষ তিনের মধ্যে থাকা এই ব্র্যান্ড এখন বাংলাদেশেও স্মার্ট হোম কেয়ার সেগমেন্টে প্রবেশ করেছে, যেখানে ক্রমবর্ধমান কানেক্টেড লাইফস্টাইলের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন পণ্যের তালিকায় রয়েছে মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার (১০.৫ কেজি), যা মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা দেয়। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪,৯৯৯ টাকা। এছাড়া শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, ১২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সুবিধা যুক্ত করা হয়েছে। সিরিজটির ৯৮ ইঞ্চি মডেলের দাম ৪,৯৯,৯৯৯ টাকা থেকে শুরু করে ছোট ভ্যারিয়েন্টগুলো আরও সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে।

একইসঙ্গে শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬-এ রয়েছে ৪কে ইউএইচডি ডিসপ্লে ও গুগল টিভি সাপোর্ট, যা স্মার্ট বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। এর পাশাপাশি এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, স্মার্ট ক্যামেরা, আউটডোর নজরদারি ডিভাইস এবং স্মার্ট ট্যাগসহ নানা লাইফস্টাইল পণ্যও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। আমরা সেই একই মানের উদ্ভাবন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসছি। আমাদের ‘হিউম্যান × হোম × কার’ ভিশনের মাধ্যমে আমরা একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলছি, যেন আমরা ‘গ্লোবাল হার্ডকোর টেক পার্টনার’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। মিনি এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সল্যুশন, সবকিছুতেই আমরা ক্রেতাদের জন্য স্মার্ট লিভিংকে আরও সহজ ও সাবলীল করতে চাই।