ঢাকা     ১৮ জুলাই ২০২৬ ||  ৩ শ্রাবণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

থার্মো-সেন্সিং প্রযুক্তির মিড-রেঞ্জ স্মার্টফোনে চমক আনছে ইনফিনিক্স

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:৫৬, ২৩ এপ্রিল ২০২৬

থার্মো-সেন্সিং প্রযুক্তির  মিড-রেঞ্জ স্মার্টফোনে চমক আনছে ইনফিনিক্স

মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে নতুনত্ব আনতে যাচ্ছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফিনিক্স। পারফরম্যান্সের পাশাপাশি ডিজাইন ও ব্যবহারকারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তৈরি ‘ইনফিনিক্স হট ৭০’ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। 

ফোনটির প্রধান আকর্ষণ ‘ডুয়াল-ওয়ে থার্মো-সেন্সিং’ প্রযুক্তি, যা থার্মোক্রোমিক ব্যাক প্যানেলের মাধ্যমে তাপমাত্রা বা স্পর্শের ভিত্তিতে রঙ পরিবর্তন করতে সক্ষম। এই ফিচারের জন্য আলাদা কোনো বিদ্যুৎ প্রয়োজন হয় না, যা এটিকে আরও ব্যবহারবান্ধব করেছে।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে রয়েছে স্কিন-ফ্রেন্ডলি ফিনিশিং, যা প্রিমিয়াম অনুভূতি দেয়। পাশাপাশি ধুলোবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষার জন্য বিশেষ প্রটেকশন সুবিধাও থাকছে। পারফরম্যান্সে থাকবে শক্তিশালী প্রসেসর, যা গেমিং, মাল্টিটাস্কিং ও দৈনন্দিন ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দেবে। এছাড়া এআই-চালিত ফিচার যুক্ত থাকায় নোট নেওয়া, সমস্যা সমাধানসহ বিভিন্ন কাজে স্মার্ট সহায়তা পাওয়া যাবে।

সব মিলিয়ে, সাধ্যের মধ্যেই আভিজাত্য ও আধুনিক প্রযুক্তির মিশেলে ইনফিনিক্সের এই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে এক নতুন মানদণ্ড তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। খুব দ্রুতই ফোনটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন, দাম এবং বাজারে আসার সঠিক সময় ঘোষণা করা হবে।