ঢাকা     ১৮ জুলাই ২০২৬ ||  ৩ শ্রাবণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অপোর নতুন স্মার্টফোন এ৬কে উন্মোচন

প্রকাশিত: ১৬:২৬, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৪০, ২ এপ্রিল ২০২৬

অপোর নতুন স্মার্টফোন এ৬কে উন্মোচন

পহেলা বৈশাখকে সামনে রেখে নতুন স্মার্টফোন অপো এ৬কে উন্মোচন করেছে অপো বাংলাদেশ। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে আসা এই ডিভাইসটি শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ক্যামেরার সমন্বয়ে তৈরি।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা এআই পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়েল-ভিউ ভিডিও সুবিধাসহ ব্যবহারকারীদের উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতা দেয়। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 685 প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করে। ৬৫০০mAh ব্যাটারি দীর্ঘসময় ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধাও দিচ্ছে। এছাড়া ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে। ডিভাইসটিতে এআই গেমবুস্ট, এআই লিংকবুস্ট ও থেফট প্রোটেকশনের মতো আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।

৪GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। বৈশাখ উপলক্ষে থাকছে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও আকর্ষণীয় অফার।