ঢাকা     ১৮ জুলাই ২০২৬ ||  ৩ শ্রাবণ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

হেলিও স্মার্টফোনে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২০ এপ্রিল ২০২৬

হেলিও স্মার্টফোনে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসেছে দেশীয় ব্যান্ড হেলিও। প্রতিষ্ঠানটি তাদের সব স্মার্টফোনের জন্য ১৫ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি ঘোষণা করেছে, যেখানে সাধারণত বাজারে ১২ মাসই প্রচলিত। 

নতুন এই সুবিধা এন্ট্রি-লেভেল থেকে প্রিমিয়াম—সব ধরনের ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য, যা বাজারে তুলনামূলকভাবে বেশি অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে এক বছরের পর ডিভাইসে ব্যাটারি, চার্জিং পোর্ট বা ডিসপ্লে সংক্রান্ত ছোটখাটো সমস্যা দেখা দেয়। অতিরিক্ত তিন মাসের ওয়ারেন্টি সেই ঝুঁকি অনেকটাই কমাতে পারে।

বিশ্ববাজারে স্মার্টফোন কম্পোনেন্টের দাম বৃদ্ধির কারণে নতুন ফোন কেনা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে হেলিওর উদ্যোগ গ্রাহকদের আস্থা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, এটি কেবল একটি অফার নয়, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের অংশ। প্রযুক্তিনির্ভর এই সময়ে স্মার্টফোন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হওয়ায় দীর্ঘমেয়াদি সাপোর্ট নিশ্চিত করা এখন সময়ের দাবি।