বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ ‘স্পার্ক ৫০’ উন্মোচন করেছে টেকনো। এই সিরিজে রয়েছে দুটি মডেল—স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি ফোন। যা ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি।
স্পার্ক ৫০ ফাইভজি মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট, যা স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এতে ব্যবহৃত মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা যায়। ৬৫০০mAh ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং দীর্ঘসময় ব্যবহারের সুবিধা দেয়।
অন্যদিকে স্পার্ক ৫০ ফোরজি মডেলে হেলিও জি৮১ প্রসেসর ও ৭০০০mAh বড় ব্যাটারি রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়। উভয় ফোনেই রয়েছে আইপি৬৪ সুরক্ষা, ডুয়াল স্পিকার ও টেকনো এআই ফিচার।
৪জি সংস্করণটি শুরু ১৭,৪৯৯ টাকা এবং ৫জি সংস্করণ ২৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে, স্টাইল ও পারফরম্যান্সের সমন্বয়ে সিরিজটি তরুণ ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
