কোরবানি ঈদকে সামনে রেখে দেশের স্মার্টফোন বাজারে বেড়েছে নতুন ফোন কেনার আগ্রহ। কেউ পুরোনো ফোন বদলাতে চান, কেউ আবার প্রিয়জনকে উপহার দিতে খুঁজছেন নতুন ডিভাইস। তবে ৪০ হাজার টাকার মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে পারে এমন স্মার্টফোন বেছে নেওয়া একটু কষ্টের। এই বাজেটে বর্তমানে বাজারে বেশ কয়েকটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে- যেগুলোর পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি ও ডিজাইনের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য রয়েছে।
এই তালিকায় রয়েছে টেকনোর ক্যামন ৫০ সিরিজ। বিশেষ করে ক্যামন ৫০ মডেলটি তরুণ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এর ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, ১৪৪ হার্টজ ১.৫কে ডিসপ্লে এবং শক্তিশালী ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কারণে। মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর ফোনটিকে গেমিং ও মাল্টিটাস্কিংয়ে বাড়তি গতি দিয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৮ হাজার ৯৯৯ টাকা।
আরও উন্নত ক্যামেরা ও পারফরম্যান্স চাইলে ব্যবহারকারীদের জন্য রয়েছে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি। এতে রয়েছে ৩x টেলিফটো লেন্স, এআই ১০০x সুপারজুম এবং ৪ ন্যানোমিটারের ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। যদিও এর দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা, তবে প্রিমিয়াম ফিচারের কারণে এটি ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।
দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এগিয়ে রয়েছে টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি। মাত্র ৭.৪২ মিলিমিটার পাতলা বডির মধ্যে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সাধারণ ব্যবহারে প্রায় তিনদিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এতে রয়েছে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৪৫ ওয়াট সুপার চার্জ এবং আইপি৬৪ রেটিং। ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা।
চীনা প্রযুক্তি ব্যান্ড অপো এ৬এস প্রো ফোরজি ফোনটিও এই বাজেটের শক্ত প্রতিদ্বন্দ্বী। ফোনটিতে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা এবং হেলিও জি১০০ প্রসেসর। যারা দীর্ঘ ব্যাটারি ও নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য এটি ভালো একটি অপশন হতে পারে।
ভিভো ভি৬০ লাইট ফোরজি ফোনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্যামেরা ও চার্জিং প্রযুক্তিতে। অরা লাইট পোর্ট্রেট সিস্টেম এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ফোনটিকে আলাদা করেছে। এছাড়া ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারিও দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে।
গেমারদের জন্য ইনফিনিক্স জিটি ৩০ প্রো হতে পারে আকর্ষণীয় পছন্দ। ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর ও ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে ফোনটিকে গেমিংয়ের জন্য উপযোগী করেছে। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১২ জিবি র্যাম। তবে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অন্য কিছু মডেলের তুলনায় কিছুটা ছোট।
অন্যদিকে রিয়েলমি ১৪ ফাইভজি ফোনটিতে রয়েছে ১২ জিবি র্যাম, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যদিও এর দাম ৪১ হাজার ৯৯৯ টাকা, তবু স্মুথ পারফরম্যান্সের কারণে এটি ব্যবহারকারীদের আগ্রহে রয়েছে।
৪০ হাজার টাকার বাজেটে এখন সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে ক্যামেরা, ব্যাটারি ও গেমিং পারফরম্যান্স ঘিরে। বিশেষ করে টেকনো, ইনফিনিক্স ও অপোর মতো চীনা ব্র্যান্ডগুলো তরুণদের চাহিদা মাথায় রেখে বড় ব্যাটারি, এআই ফিচার ও প্রিমিয়াম ডিসপ্লে প্রযুক্তিতে জোর দিচ্ছে।
