ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্মার্টফোন বাজারে নতুন অফার নিয়ে এসেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রতিষ্ঠানটি তাদের নতুন স্মার্টফোন ‘অপো এ৬সি’ কিনতে গ্রাহকদের জন্য সহজ কিস্তি সুবিধাসহ বিশেষ ঈদ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই অফারের আওতায় মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে প্রতিদিন ৬৮ টাকা কিস্তিতে ফোনটি কেনা যাবে।
অপো জানিয়েছে, উৎসব মৌসুমে প্রিমিয়াম অভিজ্ঞতার স্মার্টফোনকে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টপপের মাধ্যমে সহজ কিস্তি সুবিধার পাশাপাশি ফোনটির সঙ্গে থাকছে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এছাড়া ক্রেতারা আকর্ষণীয় বিভিন্ন উপহার জয়ের সুযোগও পাবেন। এর মধ্যে রয়েছে অপো ওপ্যাড, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাড, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও ক্যাপ।
অপো এ৬সি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত করবে। ফোনটিতে রয়েছে ৬ বছরের ডিউরেবিলিটি গ্যারান্টি এবং ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, ফলে দীর্ঘদিন ব্যবহারেও পারফরম্যান্স স্থিতিশীল থাকবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটিতে আরও রয়েছে এআই ইরেজার, এআই ক্লিয়ার ফেস, আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং স্মুথ গেমিং সুবিধা। পাশাপাশি রিভার্স চার্জিং প্রযুক্তি ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, স্টাইলিশ ডিজাইন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও এআই-ভিত্তিক ফিচারের কারণে অপো এ৬সি ইতোমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ঈদ উপলক্ষে সহজ কিস্তি ও বিশেষ অফারের মাধ্যমে আরও বেশি গ্রাহকের কাছে স্মার্টফোনটি পৌঁছে দিতে চায় অপো।
ফোনটি ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউন—এই দুই রঙে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। দেশের সব অনুমোদিত অপো আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনটি পাওয়া যাচ্ছে।
