ঢাকা     ১৪ জুন ২০২৬ ||  ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঈদ ক্যাম্পেইনে ইলেকট্রিক বাইক ও ল্যাপটপ জিতলেন টেকনোর ক্রেতারা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ১৮ মে ২০২৬

ঈদ ক্যাম্পেইনে ইলেকট্রিক বাইক ও ল্যাপটপ জিতলেন টেকনোর ক্রেতারা

ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ মেগা ক্যাম্পেইন চালু করেছে এআই-নির্ভর গ্লোবাল স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো। চলমান এই ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজধানীর উত্তরার সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে সম্প্রতি আয়োজন করা হয় ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান। সেখানে সৌভাগ্যবান বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

ক্যাম্পেইনে অংশ নিয়ে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে জিতেছেন একটি ইলেকট্রিক বাইক। অন্যদিকে জয়পুরহাটের নাসিম একই ক্যাম্পেইনের মাধ্যমে পেয়েছেন একটি ল্যাপটপ। এছাড়া পোভা কার্ভ ২ ও ক্যামন ৫০ আলট্রা কেনা আরও অনেক গ্রাহক পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক, স্মার্ট ডিভাইসসহ বিভিন্ন এআইওটি পণ্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ মে থেকে এবং চলবে ঈদুল আজহা পর্যন্ত। ফলে এখনও গ্রাহকদের সামনে থাকছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। ক্যাম্পেইনের আওতায় ক্যামন সিরিজ বা পোভা সিরিজের নির্ধারিত স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারবেন ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ নানা উপহার। পাশাপাশি সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও থাকছে।