ঢাকা     ১৪ জুন ২০২৬ ||  ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঈদ উপলক্ষে অপো এ৬কের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন

প্রকাশিত: ২০:০৫, ১৪ মে ২০২৬

ঈদ উপলক্ষে অপো এ৬কের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে স্মার্টফোনপ্রেমীদের জন্য অপো বাজারে এনেছে অপো এ৬কের নতুন ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। 

স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা এআই পোর্ট্রেট রিটাচিং, নাইট মোড ও ডুয়েল-ভিউ ভিডিও ফিচারের মাধ্যমে উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম, যা দৈনন্দিন ব্যবহার, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে।

এছাড়া ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। পাশাপাশি ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহারকারীদের আরও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, জেমিনি ইন্টিগ্রেশন ও ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, নতুন ভ্যারিয়েন্টটি এমন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে যারা বেশি স্টোরেজ ও আরও স্মুথ পারফরম্যান্স চান।

বিশেষ ঈদ অফারের অংশ হিসেবে স্মার্টফোনটি কিনলে ক্রেতারা পাবেন ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আকর্ষণীয় গিফট জেতার সুযোগ। এছাড়া সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধাও থাকছে। নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা।