ঢাকা     ১৪ জুন ২০২৬ ||  ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আধুনিক লাইফস্টাইলে ইনফিনিক্সের নোট ৬০ সিরিজ ও হট ৭০

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ২১ মে ২০২৬

আধুনিক লাইফস্টাইলে ইনফিনিক্সের নোট ৬০ সিরিজ ও হট ৭০

ঈদকে সামনে রেখে ব্যবহারকারীদের আধুনিক জীবনযাত্রা ও দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় নতুন স্মার্টফোন সিরিজ নিয়ে এসেছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। প্রতিষ্ঠানটি এবার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তাদের ‘নোট ৬০ সিরিজ’ এবং ‘হট ৭০’ মডেলে, যেখানে স্পেসিফিকেশনের পাশাপাশি বাস্তব ব্যবহারের অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হয়েছে।

ইনফিনিক্সের নতুন ‘নোট ৬০ সিরিজ’ তৈরি করা হয়েছে তাদের জন্য যারা স্মার্টফোনে প্রিমিয়াম অনুভূতি ও শক্তিশালী পারফরম্যান্স চান। ফোনটিতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ১.৫-কে অ্যামোলেড ডিসপ্লে, যা ভিডিও দেখা, গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে দেবে স্মুথ অভিজ্ঞতা। এছাড়া ডাইমেনসিটি ৭৪০০ ৫জি এবং স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪জি চিপসেটের কারণে মাল্টিটাস্কিং ও ভারী অ্যাপ ব্যবহারে মিলবে দ্রুত গতি।

ফোনটিতে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারির সঙ্গে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা কম আলোতেও পরিষ্কার ও স্থির ছবি তুলতে সহায়তা করবে।

অন্যদিকে, ‘হট ৭০’ মডেলে গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘস্থায়িত্ব ও টেকসই ডিজাইনে। এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, আইপি৬৫ রেটিং এবং মিলিটারি গ্রেড ড্রপ প্রটেকশন। ফলে ভ্রমণ, আউটডোর কাজ বা ব্যস্ত যাতায়াতের সময়েও ফোনটি নির্ভরতার সঙ্গে ব্যবহার করা যাবে।

সব মিলিয়ে, ইনফিনিক্সের নতুন এই স্মার্টফোনগুলো পারফরম্যান্স, ব্যাটারি, ক্যামেরা ও টেকসই ডিজাইনের সমন্বয়ে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।