চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের জনপ্রিয় ‘এ’ সিরিজ স্মার্টফোনের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। স্মুথ পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং নির্ভরযোগ্য ডিউরেবিলিটির জন্য এই সার্টিফিকেশন পেয়েছে অপো ‘এ’ সিরিজ।
প্রতিষ্ঠানটি ভাষ্য অনুযায়ী, বুয়েটের মূল্যায়নে ‘এ’ সিরিজের স্মার্টফোনগুলো দীর্ঘদিন ব্যবহারের পরও দ্রুত অ্যাপ রেসপন্স, ফ্লুইড ট্রানজিশন এবং স্থিতিশীল পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে কালারওএসের স্মুথনেস ও দীর্ঘমেয়াদি ফ্লুয়েন্সি প্রোটেকশন প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য ধারাবাহিক অভিজ্ঞতা নিশ্চিত করে।
সার্টিফিকেশন অনুযায়ী, নির্বাচিত অপো ‘এ’ সিরিজের ডিভাইসগুলো সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত নতুন ফোনের মতো স্মুথ অভিজ্ঞতা ও ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এতে ব্যবহৃত অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট প্রযুক্তি দীর্ঘ সময় ব্যাটারির স্বাস্থ্য ধরে রাখতে সহায়তা করে। এছাড়া দৈনন্দিন ব্যবহারের চাপ, ছোটখাটো আঘাত ও দীর্ঘ সময় বহনের উপযোগী করে স্মার্টফোনগুলোর ডিউরেবিলিটিও উন্নত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করাই অপোর মূল লক্ষ্য। বুয়েটের এই স্বীকৃতি সেই প্রচেষ্টারই প্রতিফলন।
