ঢাকা     ১৭ মার্চ ২০২৬ ||  ৩ চৈত্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে বিডাব্লিউএফডিএস’র চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:২৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে বিডাব্লিউএফডিএস’র চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি

বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে বাংলাদেশ উইমেনস ফ্যাশন ডিজাইনার সোসাইটির (BWFDS) উদ্যোগে আয়োজিত হলো জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা। 

শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) নারায়গঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতল্যক্ষা নদীর পাড়ে নগরপাড়া এলাকায় বিনামূল্যে সেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় মানুষদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বাংলাদেশ উইমেনস ফ্যাশন ডিজাইনার সোসাইটির নেতৃবৃন্দ জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে। তাদের বিশ্বাস, এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়তা করবে এবং প্রাথমিক চিকিৎসা পাওয়াকে আরও সহজ করে তুলবে।

স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এলাকাবাসী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ ধরনের কার্যক্রম দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।